শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সফলতার সঙ্গে কক্ষপথে নুর-৩ ইমেজিং স্যাটেলাইট স্থাপন ইরানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সফলতার সঙ্গে পৃথিবীর কক্ষপথে নুর-৩ ইমেজিং স্যাটেলাইট স্থাপন করেছে। বুধবার সকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন কাসেদ রকেটের সাহায্যে এই স্যাটেলাইট মহাকাশে পাঠায় এবং ভূপৃষ্ঠের ৪৫০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়।

এই ইমেজিং স্যাটেলাইট কক্ষপথে সফলভাবে স্থাপন করার পর ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ইশা যারেপুর এক্স পেজে দেয়া এক পোস্টে বলেছেন, আইআরজিস’র অ্যারেস্পেসের বিশেষজ্ঞদের প্রচেষ্টায় কিছুক্ষণ আগে নুর-৩ স্যাটেলাইট সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে। 

আমি ইরানের সমস্ত জনগণকে বিশেষ করে দেশের মহাকাশ গবেষণা শিল্পে জড়িত সবাইকে এবং আইআরজিসি’র বিশেষজ্ঞদের অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ চলতি ফারসি বছর হবে ইরানের মহাকাশ গবেষণা শিল্পের জন্য বিশেষ ফলদায়ক। উল্লেখ্য, বিশ্বের প্রথম সারির যে দশটি দেশ মহাকাশে স্যাটেলাইট স্থাপন করার ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন করেছে ইরান এখন তার অন্যতম।

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit