বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জালিয়াতির অভিযোগে ইরানে এই প্রথম সংসদ সদস্যের কারাদণ্ড শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ছেলের জন্য দোয়া চাইলেন অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপু পুত্র। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে জানাজানি হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে নায়িকা বলেন, আজকে আমার ছেলের জন্মদিনে যারা উইশ করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার সন্তানের জন্য দোয়া করবেন।সম্পর্কে জয়ের ছোট ভাই হয় বীর। 

বুধবার বেলা ১১টায় ‘শেহজাদ খান বীর’-এর ফেসবুক পেজ থেকে জয়কে উদ্দেশ করে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, বড় ভাইকে জন্মদিনের উইশ করছেন বীর। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, শুভ জন্মদিন জয় ভাইয়া।  

নিজের ভেরিফায়েড ফেসবুকে বীরের ভিডিওবার্তাটি শেয়ার করেছেন বুবলী। সঙ্গে পোস্টের ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। 

ভিডিওতে দেখা যায়, বীরের পরনে রয়েছে সাদা গেঞ্জি ও কালো ট্রাউজার। একটি রুমে দাঁড়িয়ে বড় ভাই জয়কে ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ বলে উইশ করছে বীর।

অপু-শাকিব পুত্রকে বুবলী পুত্রের জন্মদিনের শুভেচ্ছা বার্তা ভক্তদেরও বেশ অবাক করেছে। তবে দেশের শীর্ষ নায়কের দুই সন্তানের মাঝে এমন ভালোবাসার চিত্র তাদেরকে মুগ্ধ করেছে। বিভিন্ন মন্তব্য সেই মুগ্ধতার কথাই প্রকাশ করেছেন অনুরাগীরা।

 

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit