শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

জয়পুরহাটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট সংবাদদাতা
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০০ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বুদলা ওড়াও নামে এক অটো চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। বুধবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাসুড়িয়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ খবর নিশ্চিত করেছেন।নিহত বুদলা উড়াও জয়পুরহাট পৌর শহরের চকগোপাল আধিবাসী মহল্লার অর্জন উড়াও এর ছেলে।

ওসি হুমায়ুন কবির জানান, গতকাল মঙ্গলবার বিকালে অটোরিকশা নিয়ে বের হন বুদলা উড়াও । রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে বুধবার সকালে চকশ্যাম-ঘাসুড়িয়া সড়কের সবজিক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।ওসি আরও জানান, শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। এ হত্যার বিষয়ে কিছু তথ্য মিলেছে, তদন্ত সাপেক্ষে খুব দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit