স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুক লাইভে বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটি জানানো হয়েছে।
আইসিসির নিয়মানুসারে আজই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে। আগামীকাল বিকেল চারটায় বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে টাইগাররা।
বিশ্বকাপ দলে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের থাকার সম্ভাবনা কম। হয়তো এ কারণেই তামিমের বড় ভাই বিশ্বকাপ দলের ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০