শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

কারা থাকছেন সাকিবদের বিশ্বকাপ স্কোয়াডে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়ে নাটকীয়তার শেষ নেই। বিশ্বের সবচেয়ে বড় আসরে খেলতে বুধবার ভারত যাওয়ার কথা রয়েছে। আজও খেলোয়াড়েরা জানেন না কারা উঠছেন বিমানে।

শোনা যাচ্ছে, সাকিব-তামিম দ্বন্দ্বে স্কোয়াড চূড়ান্ত করতে গলদঘর্ম হতে হচ্ছে বিসিবিকে। দুজনের দূরত্ব মিটমাটে সাবেক অধিনায়ক মাশরাফির শরণাপন্ন হতে হয়েছে বিসিবিকে। 

আজ দুপুরে মাশরাফির সঙ্গে পৃথম বৈঠক করেন নির্বাচক ও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। দেড় ঘণ্টা বিসিবিতে থেকে বেরিয়ে যাওয়ার সময় কোনো কথা বলেননি সাবেক টাইগার ক্যাপ্টেন।

মূলত সাকিব-তামিম দুজনকেই বিশ্বকাপে রাখতে মাশরাফিকে ভূমিকা রাখার বিষয়ে সম্ভবত সেখানে আলোচনা হয়।

কিছুক্ষণ পরই স্কোয়াড ঘোষণা হতে যাচ্ছে। জার্সিও উন্মোচন হবে আজ। বিস্তারিত জানতে বিসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখুন।

বিসিবি নিজেদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে বিশ্বকাপ দল ঘোষণা ও জার্সি উন্মোচন হবে আজ।

সাকিব-তামিমের মধ্যে দূরত্বের কথা ক্রিকেটসংশ্লিষ্ট সবারই কম বেশি জানার কথা। এবার দ্বন্দ্বের সূত্রপাত তামিমের বক্তব্যে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর চোটের অস্বস্তির কথা জানিয়েছিলেন তামিম। যার কারণে শেষ ম্যাচে বিসিবি তাকে বিশ্রামে দেয়। তামিম জানিয়ে দেন, বিশ্বকাপের গ্রুপপর্বে ৯ ম্যাচের মধ্যে ৫টি খেলতে চান দেশসেরা এই ওপেনার। তিনি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে বিষয়টি মাথায় রাখতে নির্বাচকদের আহ্বান জানান।

তামিমের এই কথায় আপত্তি তোলেন সাকিব। অর্ধফিট কিংবা আনফিট কাউকে দলের রাখার পক্ষে নন। তার সঙ্গে নাকি সুর মিলিয়েছেন কোচ হাথুরুসিংহেও।

সোমবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো ‘আনফিট’ বা ‘অর্ধেক ফিট’ ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম মতো অভিজ্ঞ কেউও।

তামিমের চাওয়া মানা হলে বিশ্বসেরা অলরাউন্ডার অধিনায়কত্ব ছাড়ার কথাও জানিয়ে দেন।

এরপর গতকাল রাতে পাপনের বাসায় আলোচনায় বসেন সাকিব ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পৌনে এক ঘণ্টার সেই বৈঠক শেষে তারা বেরিয়ে গেলেও সিদ্ধান্তের বিষয়ে কিছু জানা যায়নি। গত রাতে মাশরাফিও নাকি বিসিবি প্রধানের বাসায় গিয়েছিলেন।

তামিমকে স্কোয়াডে রেখে সাকিবের অধিনায়কত্ব ছাড়ার হুমকি বেশ ভোগাচ্ছে বিসিবিকে। এমতাবস্থায় দুজনেরই কাছের মানুষ মাশরাফি কি পারবেন সাকিব-তামিমের দ্বন্দ্ব দূর করতে?
 
তবে শোনা যাচ্ছে তামিমকে বাদ দিয়েই শেষ পর্যন্ত স্কোয়াড ঘোষণা করা হচ্ছে। 

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit