বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ডোমার গোমনাতীতে ফরিজুল নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা বোচাগঞ্জে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন,শুকনো খাবার ও অর্থ বিতরণ ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ॥ নিজ পছন্দে বিয়ে,বাবা-মা করলেন অপহরণের মামলা পুলিশের শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন ড্রেসিংরুমে বিশৃঙ্খলা, হাতাহাতিতে জড়ালেন রিয়াল মাদ্রিদের দুই তারকা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ‘রিয়ালের ড্রেসিংরুমে সমস্যার অন্যতম বড় কারণ ভিনিসিয়ুস’

বাংলাদেশ অলআউট ১৭১ রানে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ ম্যাচ। সেই ম্যাচে টস জিতে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক নিলেন ব্যাটিং। নিজে দেখিয়েছেন দৃঢ়তা। কিন্তু পাননি যোগ্য সঙ্গ। তাতে ১৫ ওভার বাকি থাকতেই থেমে গেছে স্বাগতিকদের ইনিংস।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর ম্যাচটাতে বাংলাদেশ ১৭১ রানেই অলআউট। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে কিউইদের সফল বোলার অ্যাডাম মিলনে। ট্রেন্ট বোল্ট ৩৩ রানে পান ২ উইকেট। দলের হয়ে ৮৪ বলে ১০ চারে সর্বোচ্চ ৭৬ রান করে শান্ত।

ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন অভিষিক্ত জাকির হাসান। মিলনের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন বাঁহাতি ব্যাটার। ৫ বলে তিনি করেন ১ রান। আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও বিদায় নেন পরের ওভারে। বোল্টের বলে স্লিপে ক্যাচ দেন এই তরুণ। ৮ রানে ২ উইকেট হারানোর পর হৃদয়কে নিয়ে প্রতিরোধের চেষ্টায় ছিলেন শান্ত। অধিনায়ক টিকলেও হৃদয় অসময়ে নেন বিদায়। মিলনের বলে কাভারে ক্যাচ দিয়ে থামেন ১৭ বলে ৩ চারে ১৮ করা হৃদয়। ৩৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন শান্ত ও মুশফিকুর রহিম।

চতুর্থ উইকেটে দুজনের জুটিতে আসে ৫৯ বলে ৫৩ রান। লকি ফার্গুসনের গতিতে পরাস্ত হয়ে প্লেইড হন হয়ে যান মুশফিক। এরপর মাহমুদউল্লাহর সঙ্গেও জুটি গড়ার চেষ্টায় ছিলেন শান্ত। জুটিটা জমে উঠতে বিদায় নেন মাহমুদউল্লাহও। মিলনে গতি আর স্যুয়িং বুঝতে না পেরে ২১ রান করা ব্যাটার ক্যাচ দেন কিপারের হাতে।

শেখ মেহেদী হাসানও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি শান্তকে। এক পাশে উইকেট পতনের স্রোতেও কুঁকড়ে না থেকে রান বাড়িয়ে যান শান্ত। ৫৫ বলে ফিফটি করার পর সেঞ্চুরির আভাসও দিচ্ছিলেন। তবে টেল এন্ডারদের নিয়ে লড়াই আর করতে পারেননি। অফ স্পিনার কোল ম্যাকনকির বলে এলবিডব্ললিউতে শেষ হয় তার ইনিংস।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit