বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

ঢাবি’র ৬ শিক্ষার্থী পেলেন ‘রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড বৃত্তি 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৩ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী ‘রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৫ সেপ্টেম্বর (২০২৩) সোমবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী, একই বিভাগের অধ্যাপক মো. ফেরদৌস হোসেন, অধ্যাপক ড. সাব্বীর আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এরকম বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি আশাপ্রকাশ করে বলেন, এই বৃত্তির দ্বারা শিক্ষার্থীরা লেখাপড়ায় উৎসাহিত ও উপকৃত হবে। অসাম্প্রদায়িক, নৈতিক, মানবিক মূল্যবোধ ও মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মোঃ রাজিব হোসেন, রায়েজিদ বোস্তামী, হাসান নাহিদ, ইসমাইল, মিলন হোসেন ও সামিয়া মোস্তফা।

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit