বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন প্রসঙ্গে যা বললেন দুদক আইনজীবী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের বিষয়টি পরিবার ও সরকারের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি তার সরকার ও খালেদা জিয়ার আইনজীবীদের বিষয়। তবে খালেদা জিয়ার দণ্ড স্থগিত হয়েছে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে। ফলে পরিবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই খালেদা জিয়ার পরিবার, আইনজীবী ও সরকারের মধ্যে আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি।

এর আগে রোববার সকালে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদন আগেই করা আছে; নতুন করে আবেদন চাওয়াটা অমানবিক।

তিনি বলেন, চিকিৎসকরা এবং মেডিকেল বোর্ড বলেছেন খালেদা জিয়ার যে সমস্যায় ভুগছেন তার চিকিৎসা দেশে সম্ভব না। অতএব খালেদা জিয়ার চিকিৎসা দেশের বাইরে করাতে হবে এটা আবেদন করার ওপর নির্ভর করছে না। এটি এখন সময় এবং জনগণের দাবি। তার জীবন রক্ষার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit