ডেস্ক নিউজ : খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে আজ রোববার দুপুরে রাজধানীতে সমাবেশ করবে দলটি বিএনপি। এ দিন বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
গত সপ্তাহে মাত্র চারদিনের ব্যবধানে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) এনে চিকিৎসা দিতে হয়। দেশের বিদ্যমান চিকিৎসাপদ্ধতি খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য পর্যাপ্ত নয় জানিয়ে দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:০৩