বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

মা হচ্ছেন ঋতাভরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে এমন খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। সেখানে তিনি লেখেন, ‘আমি অন্তঃসত্ত্বা, এমন খবরটি আপনাদেরকে জানাতে পেরে আমি এবং আমার স্বামী ভীষণ আনন্দিত। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ প্রয়োজন।’বছর দুয়েক আগেই ডাক্তার বন্ধু তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেত্রী। সেসময় বিয়ে নিয়ে চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়লে তা অস্বীকার করেন ঋতাভরী। কিন্তু কয়েকদিন বাদে নিজেই সবাইকে বিয়ের খবর জানান।

এর আগে ২০২১ সালে দুটো সার্জারির পর যখন অভিনেত্রী শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তখনই পাশে পান তথাগতকে। যার সঙ্গে মিশে মনে হয়েছিল, তিনি কারও ওপর নির্ভর করতে পারেন। অসুস্থ থাকায় কফি বা মুভি ডেট হয়ে ওঠেনি। তবে ঋতাভরীর সঙ্গে দেখা করতে বাড়িতেই আসতেন তথাগত। আর ধীরে ধীরে সম্পর্কের ভিত আরও মজবুত হয়। এরপর করোনার মধ্যেই দুজনে বিয়ে করে নেন। পরবর্তীতে বিয়ের অনুষ্ঠান করবেন বললেও তা আর হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit