বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

কুলির পোশাক পরে মাথায় লাগেজ টানলেন রাহুল গান্ধী (ভিডিও)

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি রেলওয়ে বিভাগের আনন্দবিহার রেল স্টেশনে গিয়ে বৃহস্পতিবার কুলিদের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। 

কুলিদের প্রথাগত লাল পোশাক পরেই সেখানে দেখা গেছে তাকে। 

এই ঘটনার ভিডিও শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। সেখানে দেখা যাচ্ছে, কুলিদের পোশাক পরে লাগেজ মাথায় তুলছেন গান্ধী পরিবারের কংগ্রেস নেতা। এরপর সেখানে বসে কুলিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন তিনি। শুনেছেন তাদের সমস্যা ও দাবিদাওয়ার কথা। 

এই ঘটনার কথা নিজেদের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছে কংগ্রেস। এক পোস্টে লেখা হয়েছে, “জনতার নায়ক রাহুল গান্ধী দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে তার কুলি বন্ধুদের সঙ্গে দেখা করেছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানেই এক কুলি বন্ধু তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।”

সংবাদ সংস্থার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেশনের বাইরে কুলিদের সঙ্গে কথা বলছেন রাহুল। নিজেদের সমস্যার কথা কংগ্রেস নেতাকে জানাচ্ছেন আনন্দ বিহার স্টেশনের কুলিরা। এই ঘটনা নিয়ে কংগ্রেস লিখেছে, “ভারত জোড়ো যাত্রা চলছে।”

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit