শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ড. ইউনূসের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকার শ্রম আদলত-৩-এর বিচারক শেখ মেরিনা সুলতানা নতুন এই দিন নির্ধারণ করেন। এ ছাড়া মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে কলকারখানা অধিদফতরের ৭ জনের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের আবেদনে কোনো আদেশ না দিয়ে নথিভুক্ত করেছেন আদালত।

বুধবার চতুর্থ দিনের মতো এ মামলায় সাক্ষী তরিকুল ইসলামকে জেরা করেন ড. ইউনূসের আইনজীবী। ২৭ সেপ্টেম্বর পুনরায় মামলার বাদীকে জেরা করা হবে। কলকারখানা অধিদফতরের আইনজীবী খুরশিদ আলম জানান, ড. ইউনূসের পক্ষে যে আবেদন করা হয়েছে, সেটির শুনানি সাক্ষ্যগ্রহণ শেষে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের এক শ্রম পরিদর্শক বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

পরে ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। সেই আবেদনে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন আদালত। একইসঙ্গে মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ ২০২২ সালের ১৩ জুন দুই মাসের মধ্যে রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ গত ১৭ অগাস্ট রুল খারিজ করে রায় দেন। ফলে ইউনূসের মামলা বাতিলের আবেদন খারিজ হয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit