শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

নিজের বাজে ফর্ম নিয়ে যা বললেন লিটন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে বুধবার (২০ সেপ্টেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। সেখানে তিনি নিজের ফর্মের বিষয়ে কথা বলেন। 

লিটন দাস বলেন, ‘সমস্যাগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করছি। প্রতিনিয়ত অনুশীলন করছি। আশা করছি তাড়াতাড়ি ভালো জায়গায় নিজেকে নিতে পারবো।’ নিজের আত্মবিশ্বাসের বিষয়ে লিটন বলেন, ‘আত্মবিশ্বাসের ঠিক আছে। অনুশীলন করছি, দেখা যাক কী করতে পারি।’

সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘অসুস্থতার কারণে আমি দুইটি ম্যাচ খেলতে পারিনি। সেজন্য নিজেকে খেলার মধ্যে রেখে ভুলগুলো বের করার চেষ্টা করছি। এছাড়া যেসব খেলোয়াড়রা নিউজিল্যান্ড সিরিজে খেলবেন, তারা অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। যেহেতু সামনে বিশ্বকাপ। তাই তার আগে সবাইকে দেখার একটা সুযোগ এসেছে।

প্রসঙ্গত, এশিয়া কাপ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর হতে যাওয়া সেই সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানসহ আরও কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে। সাকিবের পরিবর্তে কিউইদের বিপক্ষে অধিনায়কত্ব করবেন লিটন দাস। 

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit