রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ দিনের শেষ বলে মুমিনুলের বিদায় সত্বেও চালকের আসনে বাংলাদেশ ‎আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে তৃতীয় সন্তান জন্মে ৩০ হাজার, চতুর্থ সন্তানে মিলবে ৪০ হাজার রুপি নওগাঁয় রাতের ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি ও দোকানপাট  আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা ‎লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা,

‘ভারত যখন চাঁদে যাচ্ছে, পাকিস্তান তখন ভিক্ষা করছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাহোরে অনুষ্ঠিত এক দলীয় সভায় অংশ নেন নওয়াজ শরিফ। সেখানে বক্তব্য দেয়ার সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পাকিস্তানের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। ঋণ করেই চলছে দেশটি। অর্থনীতির এই বেহাল দশা ঘোচাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফের কাছ থেকে ঋণ নিচ্ছে দেশটি।

পাকিস্তানের এমন অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে নওয়াজ বলেন, ‘আজ যখন ভারত চাঁদে পৌঁছেছে ও জি-২০ সম্মেলনের আয়োজন করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন দেশে দেশে তহবিল ভিক্ষা করতে যাচ্ছেন।’ প্রশ্ন রেখে তিনি বলেন, ভারত যে কীর্তি করেছে তা পাকিস্তান কেন অর্জন করতে পারেনি? এখানে এর জন্য কে দায়ী?
 
দলীয় সভায় ভারতের সঙ্গে তুলনা টেনে নওয়াজ আরও বলেন, অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী হন, তখনও ভারতের  বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র এক বিলিয়ন ডলার ছিল। কিন্তু এখন তাদের রিজার্ভ ৬০০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।’ আবারও প্রশ্ন রেখে তিনি বলেন, ‘ভারত আজ কোথায় পৌঁছেছে আর পাকিস্তান কোথায় রয়েছে।’
 
প্রায় ৯ বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন নওয়াজ শরিফ। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তিনি। তবে ২০১৭ সালে ক্ষমতাচ্যুতির পর ২০১৯ সাল থেকে দুর্নীতির দায় ও স্বাস্থ্যগত কারণে যুক্তরাজ্যে রয়েছেন নওয়াজ। সম্প্রতি পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আবারও দেশে ফিরতে যাচ্ছেন তিনি।
 
সেপ্টেম্বরেই পাকিস্তানে ফেরার কথা ছিল নওয়াজে শরিফের। তবে এ সময় দেশটিতে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় নির্বাচনী প্রচারণা ঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। সেকারণে তার প্রত্যাবর্তনের সময় পিছিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
 
নওয়াজ শরিফ ২০১৯ সালের নভেম্বর মাস থেকে লন্ডনে রয়েছেন। সে সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে লন্ডনে যান নওয়াজ শরিফ। তার পরিবার অভিযোগ করে আসছে, তৎকালীন ইমরান খানের নেতৃত্বাধীন সরকার নওয়াজকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করেছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit