বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যস্ত দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

ডেস্ক ‍নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। সোমবার সেখানে তার ব্যস্ত দিন কেটেছে। এদিন দুটি উচ্চ পর্যায়ের সম্মেলনে ভাষণ দেন তিনি। এছাড়া একটি নৈশভোজে অংশগ্রহণ করেন। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অধিবেশনের প্রথম দিনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এদিন তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। 

আগামী ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট (বিএ ১৫৯৩) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রাবিরতির পর রোববার রাত ১০টা ৪২ মিনিটে (নিউইয়র্ক সময়) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

রোববার সকাল ১০টা ১২ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে লন্ডন যাত্রা করে। যাত্রা পথে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ ফ্লাইটের প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের রকফেলার সেন্টারে ইউএনআইডিও ও ডেলয়েট আয়োজিত ‘খাদ্য ভাবনা-খাদ্য সরবরাহ চেইন উদ্ভাবনে এসডিজিকে ত্বরান্বিত করার সহযোগিতা’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

সোমবার তিনি ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে ‘এসডিজি সামিট-লিডার্স’ ডায়ালগ ৪ (এসডিজি অর্জনের জন্য সমন্বিত নীতি ও পাবলিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা) শীর্ষক আরেকটি সম্মেলনে ভাষণ দেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিউইয়র্কের লেক্সিংটন ভেন্যুতে জাতিসংঘ মহাসচিবের বৈশ্বিক শিক্ষাবিষয়ক বিশেষ দূত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দূত গর্ডন ব্রাউন এবং গ্লোবাল বিজনেস কোয়ালিশন ফর এডুকেশনের এক্সিকিউটিভ চেয়ার সারাহ ব্রাউন আয়োজিত জাতিসংঘ ২০২৩ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে দেওয়া একটি ব্যক্তিগত নৈশভোজে যোগ দেন। 

মঙ্গলবার প্রধানমন্ত্রী জাতিসংঘের সদর দপ্তরের সিআর-১৬-এ ইউরোপীয় কাউন্সিল ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সভাপতির ‘টুওয়ার্ডস এ ফেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে ভাষণ দেবেন। মঙ্গলবার শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরে সিআর-১১ এ বাংলাদেশ, অ্যান্টিগা, বারবুডা, ভুটান, চীন, মালয়েশিয়া, চ্যাথাম হাউজ ও সূচনা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে চিকিৎসা পরিষেবাভিত্তিক কমিউনিটি ক্লিনিকের একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টেও যোগ দেবেন। 

প্রধানমন্ত্রী বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র–ডোর সঙ্গে ‘টেকসই উন্নয়নে সাশ্রয়ী ও সহজলভ্য আন্তর্জাতিক গণঅর্থায়ন বৃদ্ধি এবং দক্ষতা নিশ্চিতকরণ’ শীর্ষক উন্নয়ন অর্থায়ন (এফএফডি) বিষয়ে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে একটি উচ্চ পর্যায়ের আলোচনায় প্রধান বক্তা হিসাবে ভাষণ দেবেন। 

বুধবার তিনি মহাসচিবের ক্লাইমেট অ্যামবিশন সামিট, মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়াসংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক, নারী নেতৃবৃন্দের জাতিসংঘ প্ল্যাটফর্মের বার্ষিক সভা, ক্লাইমেট অ্যামবিশনসংক্রান্ত উচ্চ পর্যায়ের জলবায়ু বিষয়ভিত্তিক সম্মেলনের পাশাপাশি ন্যাশনাল জুরিসডিকশনের বাইরের এলাকার সামুদ্রিক জীববৈচিত্র্য আইনের ওপর জাতিসংঘের কনভেনশনে যোগ দেবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit