শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার আয়োজনে এম.কে.সি.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদারের সঞ্চালনায় ও নবাগত প্রধান শিক্ষক সুব্রত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, শিক্ষক কে.এম মাহমুদুল হাসান, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপুসহ স্কুলের শিক্ষকবৃন্দ।

আলোচনা শেষে প্রধান অতিথি, জিপিএ-৫ প্রাপ্ত রোহিন লাল বিশ্বাস, তাহসিন আল মুজাহিদ, দুর্জয় চন্দ্র শীল, জামিরুল ইসলাম এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit