স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেই বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দল। টাইগাররাও এশিয়া কাপের মিশন শেষ করেই নামছে কিউই সিরিজে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সব ম্যাচের টিকিটের মূল্য তালিকা আজ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ২০০ টাকায় সিরিজের প্রতিটি ম্যাচ দেখতে পাবেন দর্শকরা। এছাড়া মাঠে বসে খেলাগুলো দেখতে হলে সর্বোচ্চ খরচ করতে হবে ১৫০০ টাকা ।
ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডে যা ৩০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা। সর্বোচ্চ ১৫০০ টাকা গ্র্যান্ড স্ট্যান্ড। আগামীকাল ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত টিকিট কিনতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুরে। এ ছাড়া শর্তসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট কেনা যাবে।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২১