মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে উন্নয়ন মেলার উদ্বোধন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ সেবা ও উন্নতির দক্ষ রূপকার- উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।

পরে অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ মোঃ রমজান আলী’র সঞ্চালনায় দিবসটির প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আরো বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি সোহেল রানা, উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম,রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ,বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ দেলোয়ার হোসেন, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল প্রমুখ।

আলোচনা শেষে উন্নয়ন মেলার স্টলগুলো উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেন। উপজেলা চেয়ারম্যান বলেন, উন্নয়ন মেলায় সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরা, জনগণকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এসডিজি অর্জনে সরকারের সাফল্য, এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরণ, বিনিয়োগ পরিকল্পনা ও ব্যক্তিখাতে উদ্যোক্তা সৃস্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান সহ সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজননৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit