শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি ভারত-শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ Time View

স্পোর্টস ডেস্ক : ফাইনালের জন্য টস হয় বাংলাদেশ সময় ৩টা নাগাদ। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দাসুন শানাকা। সাড়ে ৩টা নাগাদ খেলতে নামার কথা ছিল দুদলের। কিন্তু তার কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়। ফলে ড্রেসিংরুমে অপেক্ষা বাড়ে দুদলের খেলোয়াড়দের। বৃষ্টি শুরু হলে অতি দ্রুত কভার দিয়ে মাঠ ঢেকে দেন প্রেমাদাসা স্টেডিয়ামের মাঠকর্মীরা।

ফাইনালে একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দুদল। মাহিশ থিকসানার চোটের কারণে লঙ্কান একাদশে সুযোগ পেয়েছেন দুশান হেমন্ত। আর অক্ষর প্যাটেলের বদলে ভারতের একাদশে এসেছেন ওয়াশিংটন সুন্দর।

এ পর্যন্ত এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। রোহিত শর্মার দল আসরের হট ফেভারিট হলেও এশিয়া কাপে লঙ্কানদের ইতিহাসটাও বেশ সমৃদ্ধ। ১৫ আসরের ১২টিতে ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। যেখানে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে লঙ্কানরা। বিপরীতে ১০ বার ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। তারা শিরোপা জিতেছে ৭ বার। এই আসরের ফাইনালে নবমবারের মতো মুখোমুখি হয়েছে এই দুই প্রতিপক্ষ।

দুদলের মধ্যে সবশেষ পাঁচ দেখায় এগিয়ে রয়েছে ভারত। যেখানে চার জয় ভারতের ও একটি শ্রীলঙ্কার। চলতি বছরে চারবার মুখোমুখি হয়েছে তারা। তাতে একবারও জয়ের স্বাদ নিতে পারেনি লঙ্কা বাহিনী। ২০২১ সালে ভারতের বিপক্ষে সবশেষ জয় পেয়েছিল শ্রীলঙ্কা।
চলতি এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে রোহিত শর্মার দল। এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে বাংলাদেশ বাদে কারও বিপক্ষে হারেনি ভারত। দলটি সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৪১ রানে। এছাড়া পাকিস্তান ও নেপালকেও তারা বড় ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে চোটের দুঃসংবাদ নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শ্রীলঙ্কাও পেয়েছে সফলতা। ভারত বাদে এশিয়া কাপের কোনো ম্যাচে হারেনি দাসুন শানাকার দল। এবার স্বাগতিকদের চোখ শিরোপায়। আর সে লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit