শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সরকার গুণীদের আক্রমণ করছে: রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার সব গুণী মানুষকে আক্রমণ করছে। ব্যারিস্টার রফিক উল হককে আক্রমণ করেছিল। এখন ড. ইউনূসকে আক্রমণ করছেন। রিজভী বলেন, তিনি দেশের ছেলে, নোবেল পুরস্কার পেয়ে দেশের সম্মান বয়ে এনেছেন; কিন্তু সরকারের মনে কোথায় যেন ঈর্ষা কাজ করছে। আজকে এই সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে প্রস্তাব পাশ হয়।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও ভাষাসৈনিক মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা চিকিৎসা পায় না। অনেকেই কারাগারে মারা গেছেন। এবার এই সরকারের টার্গেট উপরের দিকে, মূলত তারা নির্বাচন নির্বিঘ্ন করতে চান; কিন্তু এবার গণতন্ত্রকামী সাধারণ মানুষ জেগে ওঠেছে তারা রাস্তায় নেমেছে।

তিনি আরও বলেন, আজকে আওয়ামী লীগ সরকার খুন করলে সেটা ঠিক। কেউ তার বিরুদ্ধে বললেই হয়ে গেল মানবাধিকার লঙ্ঘন। সুষ্ঠু নির্বাচনের কথা কেউ বললে তার বিরুদ্ধে শুরু হয় নির্যাতন ও নিপীড়ন। আজকে আদিলুর রহমান খান শুভ্র একজন ভদ্র লোক ও আইনজীবী। তিনি এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন বিধায় তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে।

রিজভী বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করলে একটা জরিপ করতেন। তিনি সাধারণ মানুষের মাঝে জরিপ করে দেখতেন যে তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আদিলুর রহমান খানকে যে সাজা দিয়েছেন-তা জনগণ সমর্থন করে কিনা? তিনি বলেন, আসলে এই সরকার গণতন্ত্রের কোনো মানদণ্ড মানে না। তার মানে হলো- তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই (ক্ষমতা)।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শাহ মোয়াজ্জেম হোসেন আমাদের কীর্তিমান মানুষদের একজন; কিন্তু আমরা তাদের মনে রাখি না। অথচ এসব মানুষ আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত। তিনি আমাদের অনুপ্রেরণা। বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit