শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

তেল চুরির সময় পারস্য উপসাগরে দুটি বিদেশি ট্যাংকার আটক করল ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগর থেকে ইরানের তেল চুরির সময় দুটি বিদেশি তেল ট্যাংকার আটক করেছে ইরান।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার সদস্যরা ট্যাংকার দুটি আটক করে।

আইআরজিসির থার্ড নেভাল জোনের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শরীফ শিরালি শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত দুই দিনে আইআরজিসির নৌ শাখা দুটি তেল ট্যাংকার আটক করেছে। পারস্য উপসাগর থেকে সংঘবদ্ধভাবে ইরানের তেল ও গ্যাস চুরির সময় ট্যাংকার দুটি আটক করা হয়। 

শিরালি জানান, ইরানের বিচার বিভাগের নির্দেশে স্টিফেন ও ক্রাউন নামে পানামা এবং তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাংকার আটক করা হয়েছে। এই অভিযানের সময় প্রায় ১৫ লাখ লিটার তেল উদ্ধার করা হয়। ট্যাংকার দুটি আটক করে ইরানের বন্দর-ই মাহশাহর ও আরভান্দ ঘাঁটিতে নেওয়া হয়। এ সময় ট্যাংকারের ৩৭ ক্রুকে ইরানের বিচার বিভাগের হাতে সোপর্দ করা হয়। সূত্র: প্রেসটিভি

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit