শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

আগুনে পুড়ল রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ Time View

ডেস্ক নিউজ : বঙ্গবাজার ও  নিউমার্কেটের পর এবার আগুনে পুড়ল রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট। আগুনে পুড়ে ছাই বহু দোকান, নিঃস্ব ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা মিনিট পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ আগুন লাগে।

আগুনে বহু দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব কিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। সহযোগিতা করছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও বিমানবাহিনী। 

এর আগে আগুনের সংবাদ পেয়ে মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। 

দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বাড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে।

এদিকে ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

মার্টেকটিতে ৫শ’র বেশি দোকান ছিল। এসব দোকানে কাজ করে ২ হাজারের বেশি মানুষ জীবিকা নির্বাহ করতেন।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit