বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় অভিযোগ দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লালমনিরহাট জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মিশন মোর এর পাশে অস্থায়ী মঞ্চে সমাবেশ করে বিএনপির নেতারা। এর আগে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হোন। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন বিএনপি নেতারা। তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করার পাশাপাশি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানান। দায়ের কৃত অভিযোগ প্রত্যাহার করা না হলে আগামীতে লাগাতার কর্মসূচি দিয়ে পুরো জেলাকে অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন নেতারা। তারা বলেন আগামী দিনে লালমনিরহাট জেলা কারাগার হবে আমাদের ঠিকানা। আগামী দিনে সরকার পতনের একদফা দাবি আদায় ও সকল আন্দোলন সংগ্রামে সকলকের রাজপথে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিকের সভাপতিতৃবে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১৫/২০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে আসাদুল হাবিব দুলু উপস্থিত থাকলেও  তিনি কোন বক্তব্য দেননি এবং মিছিল প্রত্যক্ষ্য ভাবে অংশ নেননি। তবে হুড তোলা গাড়ীতে করে নেতাকর্মীদের হাত নাড়িয়ে উৎসাহ দিয়ে হামার বাড়ীতে অবস্থান নেন।

উল্লেখ্য, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে আসাদুল হাবিব দুলু বক্তৃতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাচ্ছিল্য করে বলেন, শেখ হাসিনার বাবাকে যতলোক না চেনে তার চেয়ে হাজার গুণ বেশি মানুষ ড. ইউনুসকে চেনে। এছাড়া গত ৩০ আগস্ট  লালমনিরহাট জেলা বিএনপির কর্মসূচিতে তিনি বলেন,বঙ্গবন্ধু টঙ্গবন্ধু সব বঙ্গোপসাগরে ভেসে যাবে।উক্ত কটুক্তিমূলক বক্তব্যের প্রেক্ষিতে জেলা আইনজীবী পরিষদের সদস্য এ্যাড. রাকিবুল হাসান খান (রকু) বাদী হয়ে  সদর থানায় দুলু’র বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit