মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

সাংবাদিকতা হলো স্বৈরাচারের প্রতিষেধক: মারিয়া রেসা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কর ফাঁকির ৫ মামলার শেষটিতেও খালাস পেয়েছেন ফিলিপাইনের শান্তিতে নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা। রায় ঘোষণার পর মারিয়া রেসা বিবিসিকে বলেছেন, ‘আপনারা আমাদের প্রজন্মের কণ্ঠস্বর জানেন, আপনাদের বিশ্বাস থাকতে হবে।’ এ রায়কে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিজয় হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসিকে তিনি বলেছেন, ‘সাংবাদিকতা হলো স্বৈরাচারের প্রতিষেধক।’ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের শাসনামলে মারিয়া রেসার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে ৫টি মামলা দায়ের করা হয়েছিল। তবে মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে আসছেন তিনি। মামলাগুলোয় দোষী সাব্যস্ত হলে মারিয়া রেসার ৩৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারত। সে সময় মাদকের বিরুদ্ধে দুতের্তের যুদ্ধ ঘোষণার সমালোচনা করে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছিল মারিয়া রেসার নিউজ ওয়েবসাইট র‍্যাপলার।

ফিলিপাইনে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে নির্ভিক সাংবাদিকতার জন্য ২০২১ সালে রাশিয়ার সাংবাদিক দিমিত্রি আন্দ্রেয়েভিচ মুরতাভের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান মারিয়া রেসা। ২০২২ সালের জুনে পদত্যাগ করা রদ্রিগো দুতের্তে তার মাদকবিরোধী অভিযানের সময় হাজার হাজার মানুষকে হত্যার ঘটনায় ‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের মুখোমুখি হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit