বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

দুনিথের স্পিনে বিভ্রান্ত কোহলি রোহিত গিল রাহুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : দুনিথ ওয়েলালাগের স্পিনে বিভ্রান্ত ভারতীয় টপঅর্ডার। শ্রীলংকান এই  ২০ বছর বয়সী তরুণ স্পিনারের বলে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন ভারতীয় তারকা ওপেনার শুভমান গিল, সাবেক অধিনায়ক বিরাট কোহলি, বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল। 

এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। কলম্বোয় আগে ব্যাট করে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে ৩৫৬ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।

টার্গেট তাড়ায় কুলদীপ যাদবের স্পিনে বিভ্রান্ত হয়ে ৩২ ওভারে মাত্র ১২৮ রানেই ইনিংস গুটায় পাকিস্তান। ২২৮ রানের বড় ব্যবধানে জিতে ফাইনালের পথেই আছে ভারত। আজ শ্রীলংকা অথবা শুক্রবার বাংলাদেশকে হারালেই সরাসরি ফাইনালে চলে যাবে ভারত। 

এমন সহজ সমীকরণের ম্যাচে মঙ্গলবার কলম্বোয় স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে ভারত। আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ১১.১ ওভারে স্কোর বোর্ডে ৮০ রান জমা করেন তারা।

এরপর তরুণ স্পিনার দুনিথ ওয়েলালাগের বলে বিভ্রান্ত হয়ে মাত্র ১১ রানের ব্যবধানে ভারত হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন লোকেশ রাহুল ও ইশান কিশান।

এই জুটিতে তারা ৮৯ বলে ৬৩ রান যোগ করেন। এই জুটিরও বিচ্ছেদ ঘটান দুনিথ। তার বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন লোকেশ রাহুল। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০৬ বলে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলা রাহুল এদিন ফেরেন ৪৪ বলে দুই চারে ৩৯ রান করে। তার বিদায়ে ৩০ ওভারে ১৫৪ রানে চতুর্থ উইকেট হারায় ভারত।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit