রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম

মূল্যস্ফীতির নায়ক মুরগি ও ডিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : আগস্টে খাদ্য খাতে রেকর্ড ১২ দশমিক ৫৪ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। এর জন্য মুরগি ও ডিমকে দায়ী করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বেড়েছে এটাকে এড্রেস করার চেষ্টা করবো। শিগগিরই এটা কমানোর চেষ্টা করবো। আগস্টে মূল্যস্ফীতির নায়ক মুরগি ও ডিম।

এম এ মান্নান বলেন, আমাদের যে বৃদ্ধি এটা টেকসই মানের। সহনীয় মাত্রায় বাড়ছে। শ্রীলঙ্কা এক লাফে উঠেছিল এখন নামছে। আমাদের বৃদ্ধি হয়েছে সহনীয় এবং কমবেও সহনীয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit