মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

সমঝোতা চাইলে ইউক্রেনকে কী করতে হবে জানালেন পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার কোনো সম্ভাবনা চাইলে  ইউক্রেনকে ‘রাশিয়ার সঙ্গে আলোচনায় না বসার’ ঘোষণা (ডিক্রি) বাতিলকরত েহবে। 

ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তব্যে পুতিন এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র যদি বিশ্বাস করে ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত, তাহলে (ইউক্রেন) আলোচনা নিষিদ্ধ করার ডিক্রি বাতিল করুক।

পুতিন বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। তাহলে ইউক্রেনের ডিক্রি বাতিল করা উচিত। তারপর আমরা দেখব। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘তারা প্রকাশ্যে বলেছে যে তারা সমঝোতা করবে না। এখন তারা প্রকাশ্যে বলুক যে, তারা সমঝোতা করতে চায়।’

২০২২ সালের অক্টোবরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের সাথে যে কোনও আলোচনার সম্ভাবনাকে ‘অসম্ভব’ ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে এক ডিক্রিতে স্বাক্ষর করেছিলেন। ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চল আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ করে প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পর এই ডিক্রি জারি করা হয়। সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit