শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয় দিনের মতো খেলতে নামতে হচ্ছে ভারতকে। বৃষ্টির কারণে পাকিস্তানের সঙ্গে খেলতে হয়েছে টানা দুইদিন। ক্লান্তি নিয়ে আজ মঙ্গলবার খেলতে হবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। এশিয়া কাপ সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। তবে আজও বৃষ্টির সম্ভাবনা আছে। যদিও এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তবে খেলাটি বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি হবে।

ভারত-পাকিস্তান ম্যাচ ছিল ১০ সেপ্টেম্বর। ওইদিন বৃষ্টির কারণে ২৪.১ ওভার ব্যাটিং করে খেলা গড়ায় রিজার্ভ ডে’তে। পরের দিন বাকি ২৫.৫ ওভার খেলে ৩৫৬ রানের বিশাল স্কোর করে ভারত। জবাবে ১২৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারত জিতে যায় ২২৮ রানে।

এদিকে বাংলাদেশকে হারিয়ে দাসুন শানাকার দলটিও সুপার ফোরের যাত্রা শুরু করেছিল। এ নিয়ে টানা ১৩ ওয়ানডেতে জয় পেয়েছে লঙ্কানরা। তবে মুখোমুখি লড়াইয়ে কাগজে-কলমে এগিয়ে আছে ভারত।

এখন পর্যন্ত দুদল মোট ১৬৫টি ম্যাচ খেলেছে। যেখানে ভারতের ৯৬টি জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ৫৭টি ম্যাচে। এ ছাড়া তাদের ১১টি ম্যাচে আসেনি কোনো ফল আসেনি। একটি ম্যাচ টাই হয়েছে।

তবে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য এগিয়ে আছে লঙ্কানরাই। ঘরের মাটিতে তারা ভারতকে ২৮ ম্যাচে হারিয়েছে। যেখানে ভারতের জয় ১২টিতে। সর্বশেষ ২০২২ এশিয়া কাপ আসরে সুপার ফোরে ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। এরপর লঙ্কানরা টুর্নামেন্টটির শিরোপাও জিতে নিয়েছিল।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit