বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

প্রথমে ভেবেছিলাম ভালোবেসে ছবিগুলো পোস্ট করছে কিন্তু…

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নায়িকা সাদিয়া মির্জা প্রতারণার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার দুপুরে রাজধানীর ভাটারা থানায় জান্নাত চৌধুরী আইডির নাম উল্লেখ করে জিডি করেন এ অভিনেত্রী।

সার্দিয়া মির্জা জিডির বিষয়ে বলেন, গত কয়েকদিন ধরে জান্নাত চৌধুরী নামে একটি আইডিতে আমার ছবি আপলোড করতে থাকে। প্রথমে ভেবেছিলাম কোনো ভক্ত হয়তো আমাকে ভালোবেসে ছবিগুলো পোস্ট করছে।

কিন্তু শুক্রবার আমাকে একজন জানান, ওই আইডি থেকে আমার কথা বলে একজনের কাছ থেকে ৮১ হাজার টাকা নিয়েছে।

অভিনেত্রী আরও জানান—এভাবে আরও কয়েকজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ফলে অনেকটা বাধ্য হয়েই জিডি করেছেন সাদিয়া মির্জা।

এই নায়িকা বলেন, হয়তো কেউ আড়ালে থেকে আমার সম্মান হানির চেষ্টা করছে। আমরা যারা শিল্পী তাদের সমাজে একটা মর্যাদা রয়েছে। এভাবে চলতে থাকলে ভক্তদের কাছে আমার সম্পর্কে নেতিবাচক খবর ছড়িয়ে পড়বে।

তাই আমার অবস্থান পরিষ্কারের জন্য আইনি পদক্ষেপ নেয়া। আমি চাই যারা এসব করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

এছাড়া এই তরুণ অভিনেত্রী অন্যদের সতর্ক করে বলেন, আসলে মিডিয়ায় কাজ করতে হলে চোখ-কান খোলা রাখতে হয়।

যে কেউ যেকোনো সময় পিছলে পড়ে যেতে পারেন। সম্মান অর্জন করা খুব কঠিন কাজ। একটু অসাবধানতার জন্য মুহূর্তেই জীবনের অর্জিত সব সম্মান হারিয়ে যেতে পারে।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit