রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ঢাবিতে চতুর্দশ পল্লীকবি আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযাগিতা শুরু

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের উদ্যাগে  ৩ দিনব্যাপী ‘চতুর্দশ পল্লীকবি আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযাগিতা ১৪২৮’ শুরু হয়েছে।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান আজ ০৭ সেপ্টেম্বর (২০২৩) বহস্পতিবার সন্ধ্যায় হল মাঠে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযাগিতার উদ্বোধন করেন।জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি এস এম ফরহাদের সভাপতিত্বে  অনুষ্ঠান হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান, এ্যাডভোকেট শামীমা আক্তার খানম এমপি, দৈনিক বাংলাদশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মা. নিজামুল হক ভূইয়া, হল ডিবেটিং ক্লাবের মডারটর মুহাম্মদ ইহসান-উল-কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ. মাহবুবুর রহমান মাসুম বক্তব্য রাখেন। হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, “পল্লীকবি জসীম উদ্দীনের কবিতা, উপন্যাস ও গল্প থেকে গ্রামীণ মানুষ, জনপদ, শিল্প ও সংস্কৃতির অপরূপ চিত্র সকলেই অনুধাবন করতে পারেন। সর্বকালর সর্বশ্রষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান এবং পল্লীকবি জসীম উদ্দীন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উল্লেখ করে তিনি বলেন, তাঁরা উভয়ই অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবাধ ধারণ করতেন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে  বেরিয়ে এসে বিশ্ব দরবারে একটি মানবিক, উন্নত ও সমদ্ধ দেশ  হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কোন অপশক্তি যেন দেশের সাংবিধানিক রীতি-নীতি ও বিচার ব্যবস্থা কে বিতর্কিত করতে না পারে ,সেজন্য সকলকে সজাগ থাকতে হবে । বিতর্ক চর্চা ও সহশিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে দক্ষ, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট গ্র্যাজুয়ট  হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য উপাচার্য শিক্ষার্থীদর প্রতি আহবান জানান।

কিউএনবি/অনিমা/ ০৭.০৯.২০২৩/রাত ১০.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit