বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন,শুকনো খাবার ও অর্থ বিতরণ ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ॥ নিজ পছন্দে বিয়ে,বাবা-মা করলেন অপহরণের মামলা পুলিশের শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন ড্রেসিংরুমে বিশৃঙ্খলা, হাতাহাতিতে জড়ালেন রিয়াল মাদ্রিদের দুই তারকা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ‘রিয়ালের ড্রেসিংরুমে সমস্যার অন্যতম বড় কারণ ভিনিসিয়ুস’ যেভাবে পরিকল্পনা করে হত্যা করা হয় শুভেন্দুর সহকারীকে রাষ্ট্রপতি শাসন হলে হোক, ওরা আমাকে বরখাস্ত করুক: মমতা

ওবায়দুল কাদেরের বোনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজ বোন ফেরদৌস আরা পাখি (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। 

বিবৃতিতে বিপ্লব বড়ুয়া জানান, ফেরদৌস আরার জানাজা বুধবার বাদ মাগরিব রাজধানীর মেরুল বাড্ডার বাড়িতে (বাড়ি ১৯, রোড ১২, রাজউক হাউজিং, মেরুল বাড্ডা, ঢাকা) অনুষ্ঠিত হবে।

এদিকে ফেরদৌস আরা পাখির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।

ফেরদৌস আরা পাখি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের আলেক উল্লাহ মাস্টারবাড়ির মৃত সাহাব উদ্দিনের স্ত্রী। সাহাব উদ্দিন ২০২০ সালে ইন্তেকাল করেন। তাদের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

সেতুমন্ত্রীর ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ বাদ মাগরিব মরহুমার ঢাকার বাসার সামনে জানাজা হবে। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit