বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

শুভ জন্মাষ্টমী আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। মথুরায় কংসের কারাগারে ভাদ্রমাসের কৃষ্ণ অষ্টমীতে রোহিনী নক্ষত্রের শুভক্ষণে জন্ম নেন শ্রীকৃষ্ণ। সেই পূণ্য তিথিতে উদযাপিত হয় জন্মাষ্টমী। দিনটিতে কৃষ্ণ পূজাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন সনাতন ভক্তরা। 

দ্বাপর যুগে বোন দেবকি আর ভগ্নিপতি বসুদেবকে নিয়ে ছুটছে রাজা কংসের রথ। দৈববাণী হলো, দেবকির অষ্টম সন্তানই হবে তাকে হত্যার কারণ। কারাগারে নিক্ষিপ্ত হলেন দেবকি-বসুদেব। মথুরায় অত্যাচারী কংসের সেই কারাগারেই সাত সন্তানের পর আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ।

পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখনই ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ধর্ম সংস্থাপনে অবতার রূপ নিয়ে থাকেন ঈশ্বর। ঐশ্বর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী ও বৈরাগ্যসম্পন্ন পূর্ণাবতাররূপে প্রকাশিত হন। পাপমোচন ও ধর্মসংস্থাপন এবং সাধুপরিত্রাণের সেই পূণ্য তিথি স্মরণে বিশ্বজুড়ে উদযাপিত হয় জন্মাষ্টমী।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ আরাধনায় জগতের সকল সুখ লাভ হয়। মঙ্গল হয় পরিবার, দেশ ও সমাজের। 

এই দিনের ব্রতপালনে মনের ময়লা দূর হয় ও জয় হয় সদগুণের। ফলস্বরূপ উদ্ধার হন সাধুরা। 

সনাতন ধর্মাবলম্বীদের র‌্যালি ও কৃষ্ণের পূজা অর্চনাসহ নানা আয়োজনে জন্মষ্টমীর দিনটি বরাবরের মতো এবারও থাকবে উৎসবমুখর।

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit