শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড

ইউরোপে প্রদর্শিত হবে বাংলাদেশের পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ Time View

বিনোদন ডেস্ক : ইউরোপের নেদারল্যান্ডে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের চার তরুণ নির্মাতার পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ৪ ও ৫ সেপ্টেম্বর এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। মূলত ইউরোপীয় সিনেমা প্রেমীদের বাংলাদেশের সিনেমা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই বিশেষ আয়োজন। 

‘বেস্ট অব বাংলাদেশ ইউরোপ’ নামের এই আয়োজনটির চলচ্চিত্র প্রদর্শনীর অংশটির সমন্বয় করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা আরিফুর রহমান। তিনি জানান, বাংলাদেশ থেকে ২০টিরও বেশি চলচ্চিত্র আয়োজকদের কাছে পাঠানো হয়েছিল একটি বিশেষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে, সেখান থেকে আয়োজকরা ৫টি ছবি নির্বাচন করেছেন চূড়ান্তভাবে। 

দুই দিনের এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে নুহাশ হুমায়ূনের ‘মশারি’, মাহাদী হাসানের ‘আই অ্যাম টাইম’, ‘ফটোগ্রাফ অব অ্যা স্কুল টিচার’, গোলাম রাব্বানীর ‘ছুরত’ এবং ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘স্যালভেশন অব ট্রি’।

নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহর উদ্যোগে বাংলাদেশের সাফল্য গাঁথা ও সম্ভাবনার কথা বিশ্বের কাছে তুলে ধরতে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ প্রথমবারের মতো ইউরোপের ‘বেস্ট অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। এটা হবে ইউরোপের প্রথম ও একমাত্র ‘মেইড ইন বাংলাদেশ’ শো।

আমস্টারডামের গ্যাশউডার, ওয়েস্টারগাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পোশাক, টেক্সটাইল, কৃষি, হস্তশিল্প, এফএমজিসি, ডিজিটাল শিল্প ও প্রকাশনা খাত থেকে শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit