বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তান ম্যাচে খেলছে বৃষ্টি!

Reporter Name
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লাকেলে স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। তবে কিছুক্ষণ পরেই বৃষ্টির কারণে মাঠ ছাড়তে হয় দুদলকে। পুনরায় খেলা শুরু হলে ভারতের জোড়া উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি। আর ৪৮ রান তুলতেই ভারত ৩ উইকেট হারায়।

৪.৬ ওভারে ১১ রান করে মাঠ ছাড়েন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপরে ৬.৩ ওভারে মাত্র ৪ রান করা বিরাট কোহলিকেও ফেরান শাহিন। তাতে বৃষ্টির পরে ভারত বড় ধাক্কা খায়। সেই ধাক্কা আরও বড় করেন হারিস রউফ। তিনি শ্রেয়াস আইয়ারকে ফেরান ১৪ রানে। ১১.২ ওভার খেলা চলাকালীন আবারও শুরু হয় বৃষ্টি। প্রায় ৩০ মিনিট পরে খেলা আবারও মাঠে গড়ায়। এই মুহূর্তে উইকেটে রয়েছেন শুভমান গিল ও ঈশান কিষাণ। 
 
এশিয়া কাপে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। পাকিস্তানের পাঁচ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুদলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit