শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

উত্তর কোরিয়াকে যে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি না করতে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলেও জানিয়েছে ওয়াশিংটন।

বুধবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মূলত পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে পূর্ব এশিয়ার এই দেশটিকে এই হুঁশিয়ারি দিলো হোয়াইট হাউস।

বুধবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি জানান, যে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, ‘আমরা উত্তর কোরিয়াকে রাশিয়ার সাথে অস্ত্র আলোচনা বন্ধ করার এবং পিয়ংইয়ং ইতোপূর্বে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রকাশ্য প্রতিশ্রুতি দিয়েছিল তা মেনে চলার জন্য অনুরোধ করছি।’

কিরবি আরও জানান, যে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়া সফর করার সময় পিয়ংইয়ংকে মস্কোর কাছে অস্ত্র বিক্রি করতে রাজি করার চেষ্টা করেছিলেন এবং জুলাইতে কিম জং উনের সাথে দেখা করেছিলেন।

তবে মার্কিন কর্মকর্তারা কীভাবে এই গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছেন তা বিস্তারিত জানাতে অস্বীকার করেন হোয়াইট হাউসের এই মুখপাত্র।

যুক্তরাষ্ট্রের এই বক্তব্য এমন সময়ে সামনে এলো যখন কয়েক সপ্তাহ আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন তাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে চিঠি বিনিময় করেছেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা না করতে চীনসহ প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ দেশগুলোকেও সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত বছরও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে গোপনে আর্টিলারি শেল পাঠানোর অভিযোগ তুলেছিল।

তবে উত্তর কোরিয়া এবং রাশিয়া উভয়ই এর আগে অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৩,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit