শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

নাটোরের এমপি আবদুল কুদ্দুসের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে অধ্যাপক আবদুল কুদ্দুসের শেষ নিশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পার্লামেন্টারি সিকিউরিটি ইন্টেলিজেন্স ফোরামে যোগ দিতে লন্ডন সফররত সম্প্রচারমন্ত্রী হাছান তার শোকবার্তায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর অন্যতম সহচর অধ্যাপক আবদুল কুদ্দুস পাঁচবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সপ্তম সংসদে ১৯৯৬ – ২০০১ মেয়াদে মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকারী আবদুল কুদ্দুস রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি, বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি এবং মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠক হিসেবে দেশ ও মানুষের জন্য যে কাজ করেছেন, তা তাকে স্মরণীয় করে রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit