শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

লন্ডনে যাচ্ছেন এবাদত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : হাঁটুর চোটের কারণে আসন্ন এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েন এবাদত হোসেন। তবে দ্রুত মাঠের ক্রিকেটে ফিরতে উন্নত চিকিৎসার জন্য তিনি সোমবার লন্ডনে যাচ্ছেন। শনিবার এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি। 

তিনি জানান, টিকিট নিশ্চিত হলেই সে কাল যাবে। সেখানে অলরেডি একজন ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেওয়া হয়েছে। এবাদতের সঙ্গে একজন ফিজিও যাচ্ছেন।

এর আগে শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এবাদতের না থাকা নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছিলেন, আপনারা জানেন এবাদত আমাদের ইমপ্যাক্টফুল বোলারদের একজন। আমাদের পাঁচজন ফাস্ট বোলারের মধ্যে যারা শেষ কয়েকটি সিরিজে খেলেছে, তাদের মধ্যে সে দ্রুতগতির বোলারও। তাই এটা

আমাদের জন্য বড় ক্ষতি এবং তার বিকল্প বের করা আমাদের জন্য কঠিন কাজ। আশা করছি সে দ্রুত সেরে উঠবে।

এবাদতের না থাকাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন সাকিব। এবাদত ছাড়াও বোলিং আক্রমণে আরও কয়েকজনের চোট সমস্যা রয়েছে। তবে এ নিয়ে চিন্তিত নন টাইগার অধিনায়ক। 

সাকিবের ভাষ্য, দুর্ভাগ্যজনকভাবে এবাদত আমাদের সঙ্গে যেতে পারছে না। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। সে জায়গা থেকে এটা আমাদের জন্য একটা ধাক্কা। তারপরও সে ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি এবং যে ধরনের স্কোয়াড আছে আমরা আশা করি অনেক দূর যেতে পারব।

এর আগে ধারণা করা হয়েছিল, এবাদত হোসেনের হাঁটুর চোট তেমন গুরুতর নয়। সেই সময় ক্রিকেট বোর্ড পুনর্বাসন ও পরিচর্যা করেই তাকে খেলায় ফেরাতে চেয়েছিলেন। তবে গত কিছুদিন পুনর্বাসন করেও লাভ হয়নি তার।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৫৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit