শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ১৪৪ মিলিমিটার। এ ছাড়া রাঙ্গামাটিতে ৯৯, ডিমলায় ৯৫, চুয়াডাঙ্গায় ৮৫, কক্সবাজারে ৮২, রাজারহাটে ৮০, সিলেটে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ শনিবার (২৬ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপামাত্রা ছিল কুতুবদিয়ায় ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit