শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

কাজলের বিপরীতে অভিষেক হচ্ছে সাইফপুত্রের?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২১০ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফ আলি খান পুত্র ইব্রাহিমের। করণ জোহরের ধর্ম প্রডাকশনের নতুন ছবি ‘সরেজমিন’এ নায়ক হয়ে আসছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন বোমান ইরানির পুত্র কায়োজে ইরানি।

শোনা যাচ্ছে, ছবিতে ইব্রাহিমের বিপরীতে কোনো নায়িকা নেই। তবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে কাজলকে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়ালম ছবি ‘হৃদয়ম’-এর আদলে সেনাবাহিনীর গল্পের প্রেক্ষাপটে ছবির চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা। করণ জোহর ইতোমধ্যেই এই সিনেমার জন্য কাজলের সঙ্গে যোগাযোগ করেছেন।

এর আগে সারা আলি খানও ভাই ইব্রাহিমের বলি-অভিষেক নিশ্চিত করেছিলেন। সাইফ-কন্যা জানান, তার ভাই প্রথম ছবির শুটিং ‘সদ্য শেষ’ করেছেন। তবে বাকি আছে পোস্ট প্রোডাকশনের কাজ যা চলতি বছরের মধ্যেই হয়ে যাওয়ার কথা। যদিও নির্মাতারা এখনও মুক্তির তারিখ ঘোষণা করেননি।

উল্লেখ্য, এর আগে করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডের মতো তারকাদের। এবার পালা সাইফ আলী খান ও অমৃতা সিং-এর ছেলে ইব্রাহিম আলী খানের।

কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit