শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

চাঁদে অবতরণস্থলের যে নাম দিলেন মোদী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার যখন চাঁদের মাটিতে সফল অবতরণ হয় ভারতের পাঠানো মহাকাশযান চন্দ্রযান-৩ এর, তখন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই অনলাইনে চন্দ্র অভিযানের সাফল্য উদযাপন করেন ও অভিনন্দন জানান মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোর বিজ্ঞানীদের।

এবার দেশে ফিরেই ছুঁটে গেলেন ইসরোতে। পরে অবতরণস্থলের নামকরণ করেন ‘শিবশক্তি’।  শনিবার সকালে ইসরো পৌঁছে এ নামকরণ করেন দেশটির প্রধানমন্ত্রী।

দুই দেশের সফর শেষ করে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে শনিবার সকালে বেঙ্গালুরু পৌঁছান মোদী। সকালে বিমানবন্দরের বাইরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। মোদী বলেন, “জয় বিজ্ঞান জয় অনুসন্ধান।”

পরে চন্দ্রযান-৩-এর সাফল্যের নেপথ্যে থাকা ইসরো বিজ্ঞানীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে ইসরোর কার্যালয়ের উদ্দেশে রওনা হন। 

এদিকে বেঙ্গালুরুতে অবতরণের পরই সামাজিক মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী ইসরো বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার কথা জানিয়ে লেখেন, “বেঙ্গালুরুতে অবতরণ করেছি। আমি ইসরো সেই সব বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি, যারা চন্দ্রযান-৩ অভিযানকে সফল করে ভারতকে গর্বিত করেছেন।” সূত্র: দ্য হিন্দু, আউটলুক ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য ইকোনমিক টাইমস

কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৩,/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit