শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

প্রিগোজিনকে বহনকারী সেই বিধ্বস্ত বিমানটির যে ব্যবস্থা নিচ্ছে রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির ভাষ্য অনুযায়ী, রাশিয়ার ফৌজদারি অপরাধবিষয়ক ২৬৩ ধারা অনুযায়ী এই বিমান বিধ্বস্তের কারণ নির্ধারণে একটি অপরাধ তদন্ত শুরু করা হয়েছে। আইনের এ ধারাটি নিরাপদ যান ও বিমান চলাচল সম্পর্কিত।  

ইতোমধ্যে দেশটির জরুরি পরিষেবা বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে তাদের অনুসন্ধান সম্পন্ন করেছে।

তিভিয়ের অঞ্চলের গভর্নর ইগর রুদেনিয়া এ ঘটনা তদন্তের নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন 

এদিকে মস্কো থেকে সেন্ট পিটার্সবাগগামী যে ব্যক্তিগত বিমানটি রাশিয়ার তিভিয়ের অঞ্চলে বিধ্বস্ত হয়েছে, তাতে ভাড়াটে সেনা দল ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন ছিলেন বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্মকর্তারা জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, কুশিওনকেনা গ্রামের কাছে বিধ্বস্ত হওয়া বিমানটির ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির যাত্রীদের মধ্যে ওয়াগনারপ্রধান প্রিগোজিন ও তার প্রধান সহচর দিমিত্রি ইউতকিন ছিলেন। 

রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরে বিধ্বস্ত হওয়া বিমানটির যাত্রীদের মধ্যে প্রিগোজিনের নাম থাকার কথা আগেই নিশ্চিত হয়েছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্রদের একজন ছিলেন প্রিগোজিন। ২০২২ সালে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ শুরু করার পর প্রিগোজিনের বেসরকারি সামরিক কোম্পানি যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

কিন্তু চলতি বছরের জুনে রাশিয়ার সামরিক নেতৃবৃন্দের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রিগোজিন তার সেনাদের মস্কো যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, এতে পুতিনের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়। প্রিগোজিনের ওই বিদ্রোহ ২৪ ঘণ্টারও কম সময় ধরে চলেছিল।  

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit