শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

মায়ের দ্বিতীয় বিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অভিনেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৬৭ Time View

বিনোদন ডেস্ক : পর্দার ঘটনা এবার বাস্তবে রূপান্তরিত হলো। আর সেটি করলেন এক অভিনেতা। নিজের মাকে দ্বিতীয় বিয়ে দিলেন মারাঠি অভিনেতা সিদ্ধার্থ চন্দেকার। এ খবর প্রকাশ্যে আসার পরই ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে প্রশংসায় ভাসছেন তিনি।

ব্যক্তিজীবনের সুখ, স্বাচ্ছন্দ্য বা সমাজ কী বলবে তা ভাবেননি। ভেবেছেন শুধুই মায়ের সুখের কথা। আর সেই ভাবনা থেকেই মায়ের দ্বিতীয় বিয়ে দিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ। সেই খবর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন তিনি।

সিদ্ধার্থ মায়ের বিয়ের রঙিন মুহূর্তের ছবি সোশ্যালে পোস্ট করে মারাঠি ভাষায় দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। অভিনেতার ভাষ্যমতে, হ্যাপি সেকেন্ড ইনিংস। তোমারও তো একজন পার্টনার প্রয়োজন। সন্তান ছাড়াও একটা জীবন রয়েছে তোমার। এই সুন্দর পৃথিবীতে তোমারও স্বাধীনতা রয়েছে, যা আমি আগে কখনো উপলব্ধি করিনি। আর কত দিন এভাবে একা একা জীবন কাটাবে তুমি।

অভিনেতা আরও বলেন, এ পর্যন্ত সবার কথা ভেবেছ তুমি। সবার জন্য করেছ। কিন্তু এখন থেকে শুধু নিজের কথা ভাব। জীবন সঙ্গীকে সময় দাও। সন্তানরা সবসময় তোমার পাশে আছে। তুমি তো বেশ আয়োজন করে বিয়ে দিয়ে আমার জীবন সাজিয়ে দিয়েছ। এবার আমার পালা তোমার জীবন গুছিয়ে দেওয়ার। মায়ের বিয়েটা আমার জীবনের আরও একটা সুন্দর মুহূর্ত।

সবশেষ এ তারকা লিখেছেন, ‘আই লাভ ইউ মা, হ্যাপি ম্যারেড লাইফ।’ অর্থাৎ তোমাকে খুব ভালোবাসি মা। বিবাহিত জীবন সুখের হোক।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit