রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

যে কারণে রণবীরের সঙ্গে আর কাজ করতে চান না ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২২১ Time View

বিনোদন ডেস্ক : ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে প্রথম জুটি বাঁধেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তার পর প্রকাশ ঝায়ের ‘রাজনীতি’। সেই সময় থেকেই প্রেম দুই তারকার মধ্যে। তবে তা নিয়ে জনসমক্ষে কখনো মুখ খোলেননি ক্যাট বা রণবীর কেউ-ই। 

রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের মেয়াদ ছিল ছয় বছর। অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবিতে কাজ করার সময় চিড় ধরেছিল তাদের প্রেমে। 

‘জাগ্গা জাসুস’ ছবির প্রচারে গিয়ে ক্যাটরিনাকে রীতিমতো অস্বস্তিতে ফেলেছিলেন রণবীর। সাক্ষাৎকার চলাকালীন ক্যাটরিনাকে তার চরিত্র নিয়ে প্রশ্ন করেছিলেন সঞ্চালক। ক্যাটরিনাকে উত্তর দিতে না দিয়ে রণবীর নিজেই গড়গড় করে কথা বলে যান।

সেই সময় একটি সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্যাট বলেন, রণবীরের সঙ্গে কাজ করা খুব কঠিন। সবাই এত দিনে সেটা দেখেছেন, বুঝেছেন। রণবীরও চায় না আমার সঙ্গে কাজ করতে। আমার মনে হয় না, আমরা এর পরে আর কখনো একসঙ্গে কোনো ছবিতে কাজ করব।

২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্যাট। চলতি বছরে বিয়ের দুই বছর পূর্ণ হতে চলেছে তাদের। চলতি বছর দীপাবলিতে ‘টাইগার-৩’ ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে।

 

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit