শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘরে দেখেন বৃদ্ধার লাশ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৬৯ Time View

ডেস্ক নিউজ : পঁচা গন্ধে বাড়ির লোকজন অতিষ্ঠ। ইঁদুর মরেছে ভেবে গন্ধ খুঁজতে গিয়ে বদ্ধ ঘরে পেলেন বৃদ্ধার লাশ। 

৮৫ বছরের কৃষ্ণা দাসীর লাশ বুধবার রাতে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের দক্ষিণ কালমা গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধার স্বামী অম্মৃকা চরণ মাঝি বছর ১০ আগে মৃত্যুবরণ করেন। তার ২ ছেলে ২ মেয়ে। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকেন। এক ছেলে ভারতে ও অপর ছেলে ঢাকায় কাজ করেন। 

স্বামীর মৃত্যুর পর থেকে ঘরে একাই বসবাস করতেন কৃষ্ণা দাসী। জীবিকা চালাতেন বিভিন্ন বাড়িতে গিয়ে ঝাড়-ফুঁকের কাজ করে। এলাকায় তিনি ‘খনকার’ হিসেবে পরিচিত। 

বৃদ্ধ কৃষ্ণা দাসীর দেবরের ছেলে মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত রঞ্জন মন্ডল জানান, একই বাড়িতে বসবাস করলেও তার চাচির ঘরে তেমন যাওয়া হয় না। সর্বশেষ গত রোববার এলাকার মাতবর বাড়িতে গিয়ে ঝাড়-ফুঁকের কাজ করে আসার পর আর তাকে দেখেননি। তার এক মেয়ে পাশেই চরলক্ষ্মী গ্রামে থাকেন। তিনি সেখানেও যান। এ কারণে বৃদ্ধার আর খোঁজ নেননি কেউ। 

মঙ্গলবার থেকে বাড়িতে উৎকট গন্ধ নাকে আসে সবার। প্রথমে তেমন পাত্তা না দিলেও বুধবার বিকালে অসিত রঞ্জন মন্ডল স্কুল থেকে ফিরে ভাত খেতে বসলে গন্ধের কারণে খেতে পারেননি। পরে ইঁদুর মরেছে ভেবে গন্ধের উৎস খুঁজতে থাকেন। একপর্যায়ে বৃদ্ধার ঘরের দিক থেকে গন্ধ পেয়ে ঘরের দরজা খুলে দেখেন চৌকির ওপর মশারি টাঙানো। 

মশারির মধ্যে অর্ধেক অংশ উপুড় হয়ে এবং ডান পা মাটির দিকে ঝুলে মরে আছেন বৃদ্ধা। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদারকে জানান তিনি। খবর পেয়ে রাতে লালমোহন থানাপুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে। 

লালমোহন থানার পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর জানান, লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit