শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ জিততে হলে পাকিস্তানকে যা করতে হবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে এশিয়া কাপ শুরু হতে সময় আছে আর মাত্র ৬ দিন। এশিয়া কাপ শেষ হওয়ার ১৭ দিন পর ভারতে শুরু হবে আইসিসি বিশ্বকাপ। গুরুত্বপূর্ণ এ দুটি টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট পাকিস্তান। এশিয়া কাপ ও বিশ্বকাপে কাঙ্ক্ষিত ফল পেতে হলে বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে পাকিস্তান ক্রিকেট দলকে। এ ব্যাপারে বেশ কিছু পরামর্শ দিয়েছেন পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলের তারকা সদস্য রমিজ রাজা। 

ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া রমিজ রাজা বলেন, স্পিন বোলিংয়ের বিপক্ষে পাকিস্তানের বেশ দুর্বলতা রয়েছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এ সমস্যার সমাধান করতে হবে, কারণ ওখানেও তাদের একই কন্ডিশনে খেলতে হবে। যদি আমরা এ সমস্যার সমাধান না করি, তাহলে টুর্নামেন্টে সামনে এগোনো সত্যিই কঠিন হবে।

মঙ্গলবার শ্রীলংকার হাম্বানটোটায় আফগানিস্তানের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৪৭.১ ওভারে ২০১ রানেই অলআউট হয় আগানিস্তান। ম্যাচটিতে দুর্দান্ত বোলিংয়ের কারণে পাকিস্তান ১৪২ রানের বড় ব্যবধানে জয় পায়। কিন্তু আফগানদের স্পিন মোকাবেলায় পাকিস্তানের ৮  জন ব্যাটসম্যান আউট হন; যা পাকিস্তানকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে। তাইতো রমিজ রাজা স্পিন মোকাবেলায় বাবর আজমদের পারদর্শী হতে বলেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রজিম রাজা আরও বলেছেন, পাকিস্তান দল বাবর আজমের ওপর অনেক বেশি নির্ভরশীল, সেটা টেস্ট ক্রিকেট হোক, ওয়ানডে বা টি-টোয়েন্টি। বাবর আজম শূন্যরানে আউট হলেও তাকে নিয়ে শিরোনাম হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit