শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ইনজুরি নিয়েই অ্যাশেজ খেলেছেন স্মিথ!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : বিস্ফোরক এক তথ্য প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। জানালেন, ইনজুরি নিয়েই তিনি অ্যাশেজের তিনটি টেস্ট খেলেছেন! ব্যথা কমাতে ইনজেকশনও নিতে হয়েছে তাকে।

‘ফক্স ক্রিকেট’কে দেওয়া এক সাক্ষাৎকার ৩৪ বছর বয়সী স্মিথ বলেছেন, “এটা (ইনজুরি) হয়েছে লর্ডস টেস্টে। ঠিক কোন সময়ে হলো, সেটা আমি নিজেও জানি না। তবে আমরা যখন মাঠে ছিলাম (ফিল্ডিংয়ে), তখনই হয়েছে। রাত হওয়ার আগ পর্যন্ত বুঝতে পারিনি।

পরে মনে হলো, ‘কী করে ফেলেছি আমি! জায়গাটা তো বেশ ফোলা!’ পরের ম্যাচটি আমি ওভাবেই খেলেছি। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের আগে কর্টিজনও (ইনজেকশন) নিয়েছি।”

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো স্মিথ দ্বিতীয় ইনিংসে করেন ৩৪ রান। দলকে জিতিয়ে হন ম্যাচসেরা।

ওভালের শেষ টেস্টেও খেলেছেন পঞ্চাশোর্ধ রানের দুটি ইনিংস। কিন্তু অ্যাশেজ চলাকালীন নিজের ইনজুরির গুরুত্ব বুঝতে পারেননি স্মিথ। যেটা বুঝেছেন দেশে ফেরার পর, “অস্ট্রেলিয়ায় ফেরার পর মনে হলো, এখনো পুরোপুরি ঠিক হইনি। এখনো অনেক কিছুই ঠিকঠাক করতে পারছি না। পরে আরেকটি স্ক্যান করালাম। এতে টেন্ডনে ছোট্ট ‘টিয়ার’ ধরা পড়ল। এ ছাড়া আরও দুই-একটি ব্যাপার আছে।”

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit