শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নরসিংদীতে ওয়ান শুটারগান ও কার্তুজ সহ ২ জন গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২২৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া (৪৬) ও মোঃ ইয়াছিন (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সামসুল আরেফিন।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় রায়পুরা থানার পাড়াতলী ইউনিয়ন এর কাচারিকান্দি পুরাণ বাজার এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সহিদ মিয়া (৪৬) রায়পুরা উপজেলার মধ্যনগর পশ্চিম পাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে ও  মোঃ ইয়াছিন (৩৮) একই এলাকার রফিকূল ইসলামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে রায়পুরা থানার বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ পাড়াতলী ইউনিয়ন এর কাচারিকান্দি পুরাণ বাজার এলাকায় অভিযান চালায়অ এসময় বাজারের পিছনের রাস্তা হতে ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া ও মোঃ ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit