শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

১৫ বছর স্বেচ্ছা নির্বাসনের পর দেশে ফিরলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দেশে ফিরেছেন। মঙ্গলবার সকালে সিঙ্গাপুর থেকে একটি ব্যক্তিগত বিমানে করে তিনি দেশে ফেরেন। 

বিবিসির খবরে বলা হয়েছে,  ১৫ বছর বিদেশে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফিরলেন তিনি। কিন্তু এখন তাকে আদালতের সাজার মুখে পড়তে হবে।  

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার একটু আগে থাকসিনকে বহনকারী বিমান ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে তার বোন, থাইল্যান্ডের আরেক সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা টিকটকে একটি ভিডিও পোস্ট করেন, তাতে ঘন নীল স্যুট ও লাল টাই পরা থাকসিনকে ছোট একটি বিমানের সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ইংলাকের আরেকটি পোস্টে দেওয়া ছবিতে থাকসিনকে সিঙ্গাপুরে তার ব্যক্তিগত বিমানের ভেতরে বসে থাকতে দেখা যায়। এই পোস্টে ইংলাক বলেন, ‘যে দিনটির জন্য আমার ভাই অপেক্ষা করছিল তা এসেছে।’

ডন মুয়াং বিমানবন্দরে নামার পর কিছুক্ষণের জন্য তাকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায়। এ সময় তিনি পুয়ে থাইয়ের নির্বাচিত আইনপ্রণেতা ও উপস্থিত শত শত উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর আবার বিমানবন্দরের টার্মিনালের ভেতরে চলে যান।

কিউএনবি/অনিমা/২২.০৮.২০২৩/ সকাল ১১.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit