শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন করলেন তামিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

রবিবার মুঠোফোনভিত্তিক আর্থিক সেবাদান প্রতিষ্ঠান নগদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তামিমকে এই নিবন্ধন করতে দেখা যায়।

এ সময় তার সঙ্গে ছিলেন নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

গত বৃহস্পতিবার থেকে চার ক্যাটাগরিতে চালু হয়েছে সর্বজনীন পেনশন কর্মসূচি। এর থেকে সুবিধা পাবে দেশের ১০ কোটি মানুষ। সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম দিনে ৮ হাজার মানুষ নিবন্ধন করেন।

প্রকাশিত ভিডিওতে তামিম বলেন, গত ১৭ তারিখে প্রধানমন্ত্রী আমাদের সবার জন্য পেনশন স্কিমটা শুরু করেছেন। এই স্কিমের মাধ্যমে আমাদের অনেকের ভবিষৎ নিশ্চিত হবে। আমরা যে যেই পেশাতেই থাকি না কেন, অবসরের পর আমাদের সবার কী হবে সেটি নিয়ে একটা মাথাব্যথা থাকে। তবে এই পেনশন স্কিম আমাদের সেই দুশ্চিন্তা দূর করবে।

সাবেক অধিনায়ক বলেন, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা মাইলফলক। উন্নত রাষ্ট্র হওয়ার যেই স্বপ্ন আমরা দেখি, পেনশন স্কিমের মাধ্যমে সেই পথে আরও এক ধাপ অগ্রসর হয়েছি। আপনাদের জানিয়ে রাখি, এই বছর যারা নগদের মাধ্যমে এই পেনশন স্কিমে টাকা জমা দেবেন, এর মধ্যে কিছু কাস্টমার লাভসহ সম্পূর্ণ টাকা আপনারা পরবর্তী বছর ফেরত পেয়ে যাবেন।

উল্লেখ্য, বর্তমানে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়া ১৮ বছর বা তার বেশি বয়সের যে কেউ সার্বজনীন পেনশনের আওতায় ৪টি স্কিমের একটিতে অংশ নিতে পারবেন। এজন্য (www.upension.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

কিউএনবি/অনিমা/২২.০৮.২০২৩/ সকাল ১০.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit