বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম

লালমনিরহাট সদর থানা জেলার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি ওমর ফারুক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৫০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে লালমনিরহাট সদর থানা ও শ্রেষ্ঠ ওসি লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুককে নির্বাচিত করা হয়েছে।রবিবার (১৯ আগষ্ট ) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় ভালো পারফর্মেন্সের পুরস্কার হিসেবে লালমনিরহাট সদর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। এসময় সার্বিক পারফরম্যান্স দেখিয়ে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুকের হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ।এছাড়াও সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন লালমনিরহাট সদর থানার এসআই মোঃ মিজানুর রহমান, শ্রেষ্ঠ এএসআই মোঃ হাসানাত আব্দুল হাই।জানাগেছে, লালমনিরহাট সদর থানা এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা বিধান নিশ্চিত করা সহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সকল মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট জোড়দার করায় গত জুলাই মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে লালমনিরহাট জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে লালমনিরহাট সদর থানাকে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হকসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit